খেলতে গিয়ে পুকুরে ডুবল শিশুটি
বরিশালের গৌড়নদী উপজেলার নলচিড়া গ্রামে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে এ দুর্ঘটনায় মৃত নাদিয়া (৪) স্থানীয় নূর আলমের মেয়ে।
পরিবারের বরাত দিয়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক নিখিল চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খেলার সময় হঠাৎ পুকুরে পড়ে যায় শিশুটি।
উদ্ধার করে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
