লালমনিরহাটের ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ১১টার উপজেলার বুড়িমারী স্টেশনের অদূরে ঘুন্টি রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনায় নিহতের (২০) পরিচয় জানা যায়নি।
বুড়িমারী রেল স্টেশন মাস্টার মোকসেদ আলী জানান, চলন্ত ট্রেনের ছাদ থেকে লাফ দিলে বিদ্যুতের তারে পা লেগে ওই যুবক ট্রেনের নিচে পড়ে যান।
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাটে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে লালমনিরহাট জিআরপি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
