ব্ল¬গার তন্ময়ের উপর হামলার ঘটনায় মামলা
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও বুয়েট শাখার সাবেক সাধারণ স¤পাদক ব্ল¬গার তন্ময় আহম্মেদ মুনের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে।
তন্ময়ের মা ফারজানা বেগম লিজা বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার পলাশবাড়ি থানায় এ মামলা করেন।
পলাশবাড়ি থানার ওসি রেজাউল হক জানান, মামলায় ১৫ জনকে আসামি করা হয়েছে।
তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ চাননি ওসি।
পলাশবাড়ি উপজেলার জামালপুর গ্রামের মানিক মিয়ার ছেলে তন্ময়কে গত শনিবার রাতে এলাপাথাড়ি কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।
পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ব্লগে লেখালিখি ও শাহবাগের গণজাগরণ মঞ্চের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণেই স্থানীয় শিবিরকর্মীরা তন্ময়ের উপর হামলা চালিয়েছে বলে দাবি করেছে তন্ময়ের মা ফারজানা বেগম লিজা ।
