২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহানন্দায় ডুবে দু’জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2013, 05:44 PM

Updated : 25 Apr 2022, 07:07 PM

এরা হচ্ছেন- সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই-মহেশপুর গ্রামের মো. তোতা মণ্ডলের স্ত্রী তানিয়া বেগম (৩৪) ও রাজশাহীর বোয়ালিয়া মেথরপাড়ার মৃত নরেন কুমারের ছেলে রতন কুমার বাবু (৩৫)।

তানিয়ার স্বামী তোতা মণ্ডল জানান, বৃহস্পতিবার সকালে তানিয়া মহানন্দা নদীতে গোসল করতে যায়। কিন্তু ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজির পর নদীতে তানিয়ার লাশ ভেসে উটতৈ দেখে লোকজন।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রইস উদ্দিন জানান, শ্বশুরবাড়ি বেড়াতে এসে রতন কুমার বাবু বুধবার সন্ধ্যায় সদর হাসপাতাল এলাকায় গোসল করতে গিয়ে ডুবে যান।

লোকজন নদীতে খোঁজ করেও তার সন্ধান না পায়নি। সকালে দমকল বাহিনী রতনের লাশ উদ্ধার করে।