লক্ষ্মীপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা
লক্ষ্মীপুর সদর উপজেলায় এক যুবলীগ নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত আবুল কালাম আজাদ (৩০) উপজেলার মান্দারীর গন্ধব্যপুর বারাইয়ারপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
তিনি মান্দারী ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক এবং সম্প্রতি নিহত বিএনপি নেতা মোসলেউদ্দিন হত্যা মামলার এজাহারভূক্ত ১৬ নম্বর আসামি।
বুধবার গভীর রাতে নিজ বাড়ির কাছে সন্ত্রাসীরা তাকে হত্যা করে ফেলে রেখে যায় বলে জানান সদর থানার ওসি আলতাফ হোসেন।
তিনি জানান, আজাদের দু’পায়ের ওপরের দিকে ধারালো অস্ত্রের গভীর গর্ত রয়েছে। একই সঙ্গে তার ঘাড়েও জখমের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
নিহতের বোন মনোয়ারা বেগম জানান, গন্তব্যপুর বারাইয়ারপুর বাজারে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়ার সময় সন্ত্রাসীরা তাকে তুলে নিয়ে যায়।
আজাদের দুটি সন্তান রয়েছে।
এদিকে বিকেলে জেলা বিএনপি ও যুবদলের উদ্যোগে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে নিহতের জানাযা শেষে তাকে গ্রামের বাড়িতে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
