২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবচরে চৌকিদার খুন

মাদারীপুরের শিবচরে এক চৌকিদারকে গলা কেটে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2013, 12:52 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

বুধবার রাতে নিলখী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে শিবচরের ওসি মাসুদউদ্দিন খান জানান।

নিহত হাবিবুর রহমান (৪৫) নিলখী গ্রামের বাবর আলীর ছেলে। তিন ওই ওয়ার্ডের নিরাপত্তা প্রহরী ছিলেন।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, হাবিবুর রহমান রাত আনুমানিক ৮টার দিকে নিলখী বাজার থেকে বাড়ির দিকে রওনা হন। বৃহস্পতিবার সকালে ওই ইউনিয়নের কামারকান্দি গ্রামে তার গলা কাটা লাশ পাওয়া যায়।

ওসি মাসুদউদ্দিন খান জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।