২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে সেপটিক ট্যাংক পরিষ্কারে নেমে মারা গেলেন দুজন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ইনামপুর গ্রামে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2013, 10:09 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

বুধবার দুপুরে এই দুর্ঘটনায় নিজাম উদ্দিন (৩৫) ও নাসির উদ্দিন (৪০) ইনামপুর গ্রামেরই বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে গ্রামের কাশেম মাস্টারের বাড়িতে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে নামে নিজাম ও নাসির।

মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি বলেন, “ওই ট্যাংকে হয়ত গ্যাস জাতীয় কিছু জমে ছিল। সেখানে শ্বাসরোধ হয়ে দু’জনই মারা যায়।”

নিহতদের পরিবারের সম্মতিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।