২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রকৌশলী আহত

চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক প্রকৌশলী আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2013, 02:27 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

আহত দীপঙ্কর চৌধুরী (৩৫) বিএসআরএম স্টিল মিলে কর্মরত।  তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকালে কোতোয়ালি থানার পুরাতন বিমান অফিস এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন তিনি।

তার আত্মীয় ও এটিএন নিউজের চট্টগ্রাম ব্যুরোর ক্যামেরাম্যান অমিত দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৭টার দিকে আসকার দিঘীর পাড়ের বাসা থেকে অফিসে যাওয়ার দীপঙ্কর হামলার শিকার হন।

ছিনতাইকারীরা তার হাতে ছুরিকাঘাত করে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয় বলে জানান তিনি।

এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ  দায়ের করা হচ্ছে বলে জানান অমিত।