২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিকেটিং করায় চাঁদপুরে শিবিরকর্মী দণ্ডিত

হরতালে পিকেটিংয়ের অভিযোগে চাঁদপুরের কচুয়া উপজেলায় দুই শিবিরকর্মীকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2013, 01:08 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

কচুয়া থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, মঙ্গলবার সকালে বায়েকের মোড়ে পিকেটিং করার সময় আনাস দ্বীন ইসলাম (২০) ও মনির হোসেনকে (৩০) আটক করা হয়।

এরপর তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউদ্দিন সুমনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দেয়।

ওসি আলমগীর বলেন, ওই এলাকায় শিবিরকর্মীরা সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই শিবির কর্মীকে আটক করে।