২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতে রাষ্ট্রদূত হচ্ছেন আসহাবউদ্দিন

কুয়েতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাচ্ছেন মেজর জেনারেল মো. আসহাব উদ্দিন।

নিজস্ব প্রতিবেদক

ঢাকা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2013, 12:15 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

সৈয়দ শাহীদ রেজার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন মেজর জেনারেল আসহাব। তিনি। শাহীন রেজা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাবেক সদস্য।

সেনাবাহিনীর প্রথম রেগুলার ব্যাচের আসহাব উদ্দিন কমিশন পান ১৯৭৯ সালে। তিনি ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার হিসেবে সর্বশেষ দায়িত্ব পালন করছিলেন।

সাভারের নবম পদাতিক ডিভিশনের সাবেত জিওসি আসহাব জাতিসংঘ শান্তি মিশনেও কাজ করেছেন।

আসহাবের নতুন কর্মস্থল তেলসমৃদ্ধ কুয়েতে আড়াই লাখ বাংলাদেশি রয়েছে। ১৯৭৪ সাল থেকে বাংলাদেশকে নানা সহায়তা দিয়ে আসছে কুয়েত।

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে সবজি, শুটকি মাছ, হিমায়িত খাদ্য, পোশাক ও চা রপ্তানি হয়। অন্যদিকে পরিশোধিত পেট্রেলিয়ামজাত পণ্য, প্লাস্টিক তৈরির উপাদানসহ বিভিন্ন যন্ত্রপাতি তৈরির উপকরণ আমদানি করে বাংলাদেশ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী আসহাব ডিফেন্স স্টাডিজ ও রাষ্ট্র বিজ্ঞানে স্নাতকোত্তোর ডিগ্রি নেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়া ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে এমফিল করেছেন তিনি।