ফটিকছড়িতে বাস দুর্ঘটনায় নিহত ২
চট্টগ্রামের ফটিকছড়িতে যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় পড়ে দুজন নিহত হয়েছেন।
রোববার রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে ফটিকছড়ি থানার ওসি আতাউর রহমান ভুইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, তানভীর পরিবহনের ওই বাসটি একটি সেতু ভেঙে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
দুর্ঘটনায় বাসের অন্তত আট যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
