আলমডাঙ্গায় ১৪৪ ধারা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিএনপির দুটি পক্ষ একই স্থানে ঈদ পুনর্মিলনী আয়োজন করায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
রোববার দুপুর ২টা থেকে রাত পর্যন্ত উপজেলার ভাংবাড়িয়া গ্রামে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে এ ১৪৪ ধারা জারি করা হয়।
আলমডাঙ্গা থানার ওসি মনিরুদ্দিন মোল্লা জানান, বিএনপির অহিদুল ইসলাম বিশ্বাস ও শামসুজ্জামান দুদুর পক্ষের সমর্থকরা ভাংবাড়িয়া স্কুল মাঠে ঈদ পুনর্মিলনীর আয়োজন করে।
এতে দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনজুমান আরা।
এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।
