২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ১৪৪ ধারা জারি

নওগাঁর মহাদেবপুর উপজেলায় একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগ ঈদ পুনর্মিলনীর আয়োজন করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2013, 01:05 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

উপজেলার হাতুর ইউনিয়নে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে।

মহাদেবপুর থানার ওসি এনায়েত উদ্দিন জানান, রোববার বিকালে উপজেলার মহিষবাথান উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি নেতা ফজলে হুদা বাবুলের পক্ষে হাতুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন ঈদ পুনর্মিলনীর আয়োজন করেন।

শুক্রবার একই স্থানে একই সময়ে সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর পক্ষে হাতুর ইউনিয়নের ১ নম্বর (মহিষবাথান) ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেনও ঈদ পুনর্মিলনীর ডাক দেন।

সব শেষ শনিবার হাতুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তারও একই সময়ে ঈদ পুনর্মিলনী আয়োজনের কথা জানান দলের পক্ষ থেকে।

ওসি বলেন, “এ নিয়ে তিন পক্ষই মুখোমুখি অবস্থান নেয়ায় সংঘর্ষের আশঙ্কায় এ ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আকতার।”