২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে অজ্ঞাত লাশ উদ্ধার

মাদারীপুরের রাজৈর উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2013, 06:54 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

শুক্রবার দুপুর ১টায় উপজেলার ইশিবপুর ইউনিয়নের হাসানকান্দি গ্রামের একটি পাট ক্ষেত থেকে ওই ব্যক্তির (৩২) লাশ উদ্ধার করা হয়।

রাজৈর থানার ওসি মোফাজ্জেল হোসেন জানান, লাশটি হাত-পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো অবস্থায় ছিল।

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা দুই দিন আগে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে রেখে যায়।”

লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।