২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

বরিশালের হিজলা উপজেলায় টমটম থেকে ছিটকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2013, 06:53 PM

Updated : 25 Apr 2022, 07:06 PM

শুক্রবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার পত্তনী ভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান হোসেন (১৫) উপজেলার পশ্চিম কোড়ালিয়া গ্রামের আব্দুল মজিদ মোল্লার ছেলে।

টমটম চালক একই এলাকার শাহিন দেওয়ানকে আটক করেছে পুলিশ।

হিজলা থানার ওসি শওকত আনোয়ার জানান, টমটমে চেপে মুলাদীতে যাচ্ছিল ইমরান। পত্তনী ভাঙ্গা এলাকায় বেপরোয়া গতিতে মোড়ে বাঁক নেয়ার সময় টমটম থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় ইমরান।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে মুলাদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মামলা হবে বলে জানান ওসি।