২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আদিবাসী’ স্বীকৃতির দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ

‘আদিবাসী’ সাংবিধানিক স্বীকৃতির দাবিতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2013, 08:58 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

বৃহষ্পতিবার দুপুরে উপজেলার বিরিশিরি উপজাতীয় কালচারাল একাডেমির সামনে থেকে মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদ চত্ত্বর হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়।

বাগাছাস দুর্গাপুর শাখার সহ-সভাপতি রোমেল মানচিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সুসং ডিগ্রি কলেজের অধ্যক্ষ ভবানী সাহা, অধ্যাপক রেমন্ড আরেং, দুর্গাপুর খনিজ সম্পদ ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক স্বপন হাজং, নির্জল চিসিম ও বাগাছাস কেন্দ্রীয় কমিটির সহপ্রচার সম্পাদক রিংকু মানকিন।

ভবানী সাহা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাসিন্দাদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। সাদামাটি লুট হচ্ছে। বনের বদলে ইকো পার্ক গঠন করা হচ্ছে।

অবিলম্বে এসব বন্ধ করার আহ্বান জানান তিনি।

বক্তারা বিজয়পুরের সাদা মাটি অবাধে উত্তোলন বন্ধ, চাকরিতে কোটা বাড়ানো, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি মন্ত্রণালয়ের দাবি জানান।