২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ঈদ বোনাস কম দেয়ার অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাভারের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2013, 05:23 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

মঙ্গলবার দুপুরে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে ‘এ কে এইচ গ্রুপ’ এর শ্রমিকরা।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে বিকাল সাড়ে তিনটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হেমায়েতপুর একেএইচ গ্রুপের শ্রমিকরা ঈদ বোনাস কম দেয়া হয়েছে দাবি করে দুপুর আড়াইটার দিকে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে।

এক পর্যায়ে প্রায় আড়াই হাজার শ্রমিক কারখানা থেকে বেরিয়ে হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে দেয়।

প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরোধের ফলে সড়কের উভয়পাশে আটকা পড়ে শত শত যানবাহন। ভোগান্তির শিকার হতে হয় ঈদে ঘরমুখো যাত্রীদের।