নীলফামারীতে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
নীলফামারী সদর উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দুপুরে উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের নটখানা এলাকা থেকে শেফালী বেগমের (২৫) লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
শেফালী নটখানা এলকার মিন্টু মিয়ার স্ত্রী।
এ ব্যাপারে নিহতের স্বামীসহ ছয়জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হহয়েছে।
পরিবারের বরাত দিয়ে নীলফামারী সদর থানার ওসি আবু আক্কাস আহমেদ জানান, মিন্টু ও তার পরিবারের লোকজন মোটা অংকের যৌতুকের দাবিতে শেফালীকে পিটিয়ে হত্যা করে এবং হত্যাকাণ্ডটি তারা আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করে।
ওসি বলেন, “দুপুরে নিহতের ভাই নাজিম উদ্দীন বাদি হয়ে স্বামীসহ ছয়জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।”
