ঝিনাইদহে চরমপন্থী সদস্য খুন
ঝিনাইদহ সদর উপজেলায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ ) এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।
নিহত লিটন (৩০) সদর উপজেলার কাশিমনগর গ্রামের আবু বকরের ছেলে।
ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, প্রতিপক্ষের লোকেরা লিটনকে ধরে এনে রোববার রাতে দুর্গাপুর গ্রামের রাস্তার পাশে গুলি করে লাশ ফেলে যায়।
সোমবার সকাল ৯টার দিকে খবর পেয়ে পুলিশ সেখান থেকে তার লাশ উদ্ধার করে।
লিটনের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় হত্যা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে পুলিশ সুপার জানান।
