২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের ছাদ থেকে যুবকের লাশ উদ্ধার

রাজশাহী রেলওয়ে স্টেশনে পদ্মা আন্তঃনগর ট্রেনের ছাদ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2013, 04:46 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

রোববার সকালে স্টেশনের যাত্রীরা ট্রেনের ছাদে লাশ দেখতে পেয়ে রেল পুলিশকে খবর দেয়।

দুপুরে রেল পুলিশ লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

রাজশাহী জিআরপি থানার ওসি আলমগীর হোসেন জানান, আনমানিক ১৮ বছর বয়সী ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে তার কাছে বিস্কুটের বেশকিছু প্যাকেট পাওয়া গেছে।

তিনি বলেন, “তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ট্রেনের ছাদে অবস্থান করায় গাছের ডালে মাথায় আঘাত পাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে ওই যুবকের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।”