ঈদে সংবাদপত্রে ছুটি ৮ থেকে ১০ অগাস্ট
ঈদ উল ফিতর উপলক্ষে ৮ থেকে ১০ অগাস্ট সংবাদপত্রে ছুটি ঘোষণা করেছে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব।
তবে ঈদ ১০ অগাস্ট হলে ১১ অগাস্টও সংবাদপত্রে ছুটি থাকবে।
রোববার নোয়াবের সভাপতি মাহবুবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর ফলে আগামী ৯, ১০ ও ১১ অগাস্ট সংবাদপত্র প্রকাশিত হবে না। তবে ঈদ ১০ অগাস্ট হলে ১২ তারিখেও সংবাদপত্র প্রকাশিত হবে না।
