২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে কীটনাশক দিয়ে মাছ শিকার, আটক ৫

সুন্দরবনের খালে কীটনাশক দিয়ে মাছ শিকারের সময় পাঁচ জেলেকে আটক করেছে বনবিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2013, 02:50 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

শনিবার সন্ধ্যায় সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুঁটিয়া ও জয়মনি খাল এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

এ সময় জেলেদের কাছ থেকে সাত বোতল কীটনাশক ও দুটি ডিঙ্গি নৌকা উদ্ধার করা হয়।

আটকৃতরা হলেন, জিল্লুর রহমান (২৬), ফিরোজ আহমেদ (৩৫), জাকির জমাদ্দার (৩০), সাইদুল শেখ (৩৫) এবং হাওলাদার মোতালেব (৩০)।  এদের বাড়ি বাগেরহাটের মংলা ও রামপাল উপজেলার বিভিন্ন গ্রামে।

এ ঘটনায় চরাপুঁটিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও চাঁদপাইরেঞ্জের স্টেশন কর্মকর্তা অশোক কুমার দাস বাদী হয়ে বন আইনে পৃথক দুটি মামলা করেছেন।

রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।