যাত্রাবাড়ীতে গাড়িতে আগুন দিল জামায়াতকর্মীরা
জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেয়া রায়ের প্রতিবাদে বিক্ষোভের পর পর রাজধানীর যাত্র্রাবাড়ীতে একটি মাইক্রোবাসে আগুন দিয়েছে জামায়াত-শিবিরকর্মীরা।
শনিবার বিকাল পৌনে পাঁচটার দিকে শহীদ ফারুক সড়কে এঘটনা ঘটে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী জোনের পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশানার মিনহাজুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি গলি থেকে হঠাৎ আট/দশ জন জামায়াত-শিবিরকর্মী বের হয়ে সড়কের পাশে থাকা একটি মাইক্রোবাসে আগুন দেয়। আগুনে মাইক্রোবাসটির কয়েকটি সীট পুড়ে গেছে।
রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে বৃহস্পতিবার হাই কোর্ট রায় দেয়ার পর তা প্রত্যাখ্যান করে শনিবার বিক্ষোভের ডাক দেয় দলটি।
