খুলনায় দুই যুবক আটক, অস্ত্র ও গুলি উদ্ধার
খুলনার পাইকগাছা উপজেলায় দুই যুবককে আটকের পর অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার প্রতাপকাঠি গ্রাম থেকে আবুল হোসেন ওরফে হঠাৎ বাবু (৩৫) ও আব্দুস সালামকে (২৭) আটক করা হয়।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ভোর রাতে ওই গ্রাম থেকে পুলিশ দুটি কাটাবন্দুক, ১৯ রাউন্ড তাজা গুলি ও ১ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।
আবুল হোসেন গ্রামের আব্দুল আজিজ গাজীর ছেলে ও আব্দুস সালাম একই গ্রামের মৃত ছবেদ আলী সরদারের ছেলে।
এ ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে বলে জানান পাইকগাছার কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্বাস উদ্দীন।
