বিএনপি নেতা অপহরণ, পাহাড়ি গ্রামে আগুন
বিএনপির স্থানীয় এক নেতা অপহরণ ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সীমান্তবর্তী কয়েকটি গ্রামে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার সকাল ৯টার দিকে স্থানীয় বটতলীর বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতা কামালউদ্দিন অপহরণ হয়।
এর জের ধরে দুপুর সাড়ে তিনটার দিকে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুভাষ চাকমা।
পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কয়েকটি গ্রামে উত্তেজিত বাঙালিদের আগুন দেওয়ার কথা স্বীকার করলেও বিস্তারিত কিছু জানাননি।
(বিস্তারিত আসছে)
