২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে কিশোরীর লাশ উদ্ধার

নরসিংদীর রায়পুর উপজেলা থেকে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2013, 05:00 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

শনিবার সকালে উপজেলার নলবাটা গ্রামের একটি পাটক্ষেত থেকে সুর্বণার (১৩) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কিশোরীকে ধর্ষণের পর তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল হক জানান, শুক্রবার দুপুরে  সুবর্ণা গরু চরাতে নলবাটার মাঠে গিয়ে নিখোঁজ হয়। সন্ধ্যা পর্যন্ত সে বাড়িতে ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পায়নি।

সকালে নলবাটা গ্রাম সংলগ্ন একটি পাট ক্ষেতে সুবর্ণার লাশ পাওয়া যায়।

এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।