নারায়ণগঞ্জে জামায়াত-শিবিরের মিছিলের চেষ্টা, আটক ৩
জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেয়া আদালতের রায়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জে জামায়াত-শিবিরের একটি মিছিল শুরুর আগেই ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
শনিবার দুপুরে শহরের কালীর বাজার এলাকায় যৌথ এই মিছিলের চেষ্টাকালে তিন জামায়াত-শিবিরকর্মীকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- জহিরুল ইসলাম, মেহেদী হাসান ও আমিনুল ইসলাম। তাদের সবার বয়স ২৫ থেকে ২৮ বছরের মধ্যে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ সদর থানার ওসি মঞ্জুর কাদের।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণার প্রতিবাদে সকাল সাড়ে ১১টায় কালীরবাজার এলাকায় যৌথ ব্যানারে মহানগর জামায়াত ও শিবিরকর্মীরা মিছিল করার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় ঘটনাস্থল থেকে ওই তিনজনকে আটক করা করা।
