২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশি রাখালকে ফেরত দিয়েছে বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মাঠে কাজ করতে করতে ভারতের সীমান্তে ঢুকে পরা এক বাংলাদেশি রাখালকে আটকের পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2013, 06:13 PM

Updated : 25 Apr 2022, 07:04 PM

শুক্রবার দুপুরে বেনীপুর সীমান্তে পতাকা বৈঠকের পর বিএসএফ শামীম হোসেনকে বিজিবির কাছে ফিরিয়ে দেয়।

শামীম (১২) উপজেলার হরিহরনগর গ্রামের লিয়াকত আলীর ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল গাজী আসাদুজ্জামান জানান, শামীম সকাল ১০টায় বেনীপুর সীমান্তের মাঠে ঘাস কাটতে কাটতে ভুল করে ভারতীয় সীমানার ৫০ গজ অভ্যন্তরে ঢুকে পড়ে।

এ সময় ভারতের পুটিখালি সীমান্ত ফাঁড়ির বিএসএফ তাকে আটক করে নিয়ে যায়।

বিষয়টি জানতে পেরে বিজিবি শামীমকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন।

বেলা ১২টায় বিজিবি-বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয়। শামীমকে তার বাবা-মায়ের কাছে ফেরত দেয়া হয়েছে।