২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহকর্মীর শ্লীলতাহানির অভিযোগে হক ব্রাদার্স কর্মকর্তা গ্রেপ্তার

সহকর্মীর শ্লীলতাহানির অভিযোগে হক ব্রাদার্সের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2013, 09:05 PM

Updated : 23 Aug 2022, 06:38 PM

প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক লস্কর এ হাফিজকে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তারের পর বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রমনা থানার উপপরিদর্শক আলী হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিষ্ঠানের এক টেলিফোন অপারেটরের শ্লীলতাহানির অভিযোগে হাফিজকে গ্রেপ্তার করা হয়।

নিউ ইস্কাটনের হক ব্রাদার্স কার্যালয় থেকে হাফিজকে গ্রেপ্তার করা হয়। এর আগে তার বিরুদ্ধে মামলা করেন ওই অপারেটর।