অবসরের পর পদোন্নতি
অবসরে যাওয়া ১৪ জন উপ-সচিবকে যুগ্ম-সচিব হিসাবে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে সরকার।
সর্বোচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে এদেরকে ২০০২ সালের ১৩ জুন থেকে ভূতাপেক্ষভাবে পদোন্নতি দিয়ে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এই কর্মকর্তারা এখন অবসরে থাকলেও ওই সময় থেকে তাদের যুগ্মসচিব হিসেবে ধরে নিয়ে পাওনা দিতে হবে এখন সরকারকে।
এই কর্মকর্তারা হলেন- মুহাম্মদ আব্দুল হক, মো. হাছানুজ্জামান চৌধুরী, মমতাজ উদ্দিন আহমেদ, এ কে মোহাম্মদ হোসেন, মো. শামসুল হক, মো. আব্দুল মালেক, মোহাম্মদ শফিউল করিম, মো. তবিবর রহমান, মো. আবু হাফিজ, মো. মসিউর রহমান, মো. আবুল খায়ের, এ এস এম হানিফ উদ্দিন সরকার, মো. আজাহার আলী তালুকদার এবং মো. মোজাফ্ফর রহমান চৌধুরী।
