২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাক উল্টে প্রাণ গেল ৬০ ছাগলের

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ছাগলভর্তি একটি ট্রাক উল্টে অন্তত ৬০টি ছাগল মারা গেছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 09:40 PM

Updated : 25 Apr 2022, 07:03 PM

মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের রঘুনাথপুর এলাকার ঘোড়ামারা সেতুর কাছে ট্রাকটি উল্টে পানিতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

বারোবাজার হাইওয়ে থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, ব্যাপারিরা বারোবাজার হাট থেকে ২৩০টি ছাগল কিনে ট্রাকে করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।

পথে দুর্ঘটনায় অন্তত ৬০টি ছাগল মারা যায়। এ সময় আরো অন্তত ১০-১৫টি ছাগল হারিয়ে যায় বলে জানান ওসি।