কক্সবাজারে শিবির নেতা আটক
কক্সবাজারে এক শিবির নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার দুপুরে সরকারি মহিলা কলেজ এলাকা থেকে মো. এমদাদ উল্লাহকে (২৩) আটক করা হয়।
এমদাদ কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের দারিয়ারদীঘি এলাকার ছব্বির আহমদের ছেলে এবং কক্সবাজার সরকারি কলেজ শাখার শিবির নেতা।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মনজুর আলম বলেন, এমদাদ গত ১৫ ফেব্রুয়ারি কক্সবাজার শহরে জামায়াতের তাণ্ডবে সরাসরি অংশ নেন।
“তাকে ওই সময়ে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হবে। এছাড়াও তার বিরুদ্ধে আরো নানা নাশকতার অভিযোগ রয়েছে।”
