২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় ব্যবসায়ী খুন

রাজধানীর পুরান ঢাকায় সন্ত্রাসীদের গুলিতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 06:42 PM

Updated : 23 Aug 2022, 11:16 AM

মঙ্গলবার বিকাল ৫টার দিকে নলগোলা শাহ আব্দুল হামিদ কালান্দার প্রাইমারি বিদ্যালয়ের সামনের সড়কে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

হাজারীবাগে এক ব্যবসায়ী সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এই ঘটনা ঘটল।  

মঙ্গলবার নিহত ব্যক্তির নাম মো. নওশাদ হোসেন (৩৫)। তিনি ওই এলাকায় পুরনো মালামাল (ভাঙ্গারি) বেচা-কেনা করতেন।

নজরুল নামে একজন প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনজন যুবক হেঁটে এসে নওশাদকে গুলি করে পালিয়ে যায়।

আশেপাশের লোকজন মিটফোর্ড হাসপাতালে নিলে চিকিৎসক জানান, নওশাদ মারা গেছেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নওশাদের বাম বুকে গুলি লেগেছিল।

নওশাদের মৃত্যুর খবর সন্ধ্যা পর্যন্ত পুলিশ পায়নি।

কোতোয়ালি ও চকবাজার থানায় যোগাযোগ করা হলে দুই থানার ওসি শাহ আলম ও আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি তাদের জানা নেই। কোন এলাকায় ঘটনাটি ঘটেছে, তার খোঁজ নেবেন তারা।

পুরনো খবর:

রাজধানীতে গুলিতে ব্যবসায়ী নিহত