২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন দাবিতে চট্টগ্রাম ইপিজেডে শ্রমিকদের বিক্ষোভ

বেতনের দাবিতে চট্টগ্রাম ইপিজেডে বিক্ষোভ করেছে একটি জুতা কারখানার শ্রমিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 05:02 PM

Updated : 23 Aug 2022, 11:16 AM

মঙ্গলবার দুপুরে ইপিজেডের চার নম্বর রোডে অবস্থিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাপেলা সুজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এক্সেলসিয়র সুজের শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করে।

চট্টগ্রাম শিল্প পুলিশের ভারপ্রাপ্ত পরিচালক তোফায়েল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিষ্ঠানের শ্রমিকদের গত মাসের ওভারটাইম ও কিছু বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।

সমস্যা সমাধানের জন্য বেপজা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশ শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেছেন বলে জানান তিনি।

পাপোলো সুজের কর্মকর্তারা শিল্প পুলিশকে জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণে শ্রমিকদের বেতন দিতে দরি হচ্ছে।

পাপেলা সুজে গত ৩০ জুন আগুন লাগে। এতে প্রতিষ্ঠানটির তৈরি পণ্য, রাসায়নিক উপাদানসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়।