বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক আহত, কারখানায় ছুটি
সাভারে একটি পোশাক কারখানায় বিদ্যুৎপৃষ্ট হয়ে তিন শ্রমিক আহত হয়েছেন। এরপরই ওই কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
মঙ্গলবার কুমকুমারী এলাকায় ‘মাটসুকা অ্যাপারেলস লিমিটেড’ কারখানায় এ ঘটনা ঘটে বলে শিল্প পুলিশ জানায়।
আহতরা হলেন আব্দুল জালাল (৩২), বাবুল মিয়া (৩০) ও আসকর আলী (৩২)। তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসতালে ভর্তি করা হয়েছে। তিনজনই কারখানায় লোডারের কাজ করেন।
শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের উপসহকারী পরিচালক আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১টার দিকে কারখানার তৃতীয় তলা থেকে লোহার পাইপ নামানোর সময় পাইপটির সঙ্গে বিদ্যুতের প্রধান লাইনের স্পর্শ হয়। এতে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিন শ্রমিক।
এ ঘটনার পর কর্তৃপক্ষ কারখানাটি একদিনের জন্য ছুটি ঘোষণা করে।
