বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে গাড়–রিয়া বন্দর এলাকায় এ দুর্ঘটনায় মৃত রোমান (১০) রবিপুর গ্রামের সোহরাব হোসেনের ছেলে।
স্বজনদের বরাত দিয়ে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এবায়দুল হায়দার জানান, নিজ বাড়িতে বিদ্যুৎ সংযোগ না থাকায় বন্দরে একটি দোকানে মোবাইল ফোন চার্জ করাতে যায় রোমান। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয় সে।
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথেই মৃত্যু হয় তার।
