২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ছাত্রদলকর্মীদের ওপর হামলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রদলকর্মীদের ওপর ছাত্রলীগকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 12:59 AM

Updated : 25 Apr 2022, 07:03 PM

সোমবার রাত পৌনে ১০টার দিকে ক্যাম্পাসের কাটাপাহাড় সড়কে ওই হামলায় ছাত্রদলের চার কর্মী আহত হয় বলে পুলিশ জানিয়েছে।

আহতদের মধ্যে হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতিক ও পরিসংখ্যান চতুর্থ বর্ষের সাইফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া আহত হিরন (লোকপ্রশাসন) ও ইমামকে (মেরিন সাইন্স) বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেয়া হয়।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক আবদুল কাইয়ুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রলীগের সহ-সম্পাদক মিজানুর রহমান মিনু ও তার সঙ্গীরা ছাত্রদলকর্মীদেরকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পেটায়।

ছাত্রলীগ নেতা মিজানুর বলেন, “ছাত্রদলকর্মীরা ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করছে, তাই তাদের পেটানো হয়েছে।”

চবি পুলিশ ফাঁড়ির পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, হামলায় আহত দুইজন মাথায় আঘাত পাওয়ায় তাদেরকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।