গোলাম সবুরের কুলখানি অনুষ্ঠিত
আওয়ামী লীগের সংসদ সদস্য প্রয়াত গোলাম সবুরের কুলখানিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিসভার সদস্যরা।
রাজধানীর ইস্কাটন এলাকার একটি কমিউনিটি সেন্টারে সোমবার সন্ধ্যায় বরগুনা-২ আসন থেকে নির্বাচিত এই সাংসদ সদস্যের কুলখানি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী কুলখানিতে প্রয়াতের পরিবারের সদস্যদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান এবং তাদের সান্ত্বনা দেন।
শুক্রবার বিকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুর্দি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মারা যান শিল্পপতি গোলাম সবুর।
