কর্ণফুলী দূষণে ট্রলার-ট্যাঙ্কারের জরিমানা
নদী দূষণের দায়ে ছয়টি মাছ ধরার ট্রলার ও একটি তেলবাহী ট্যাঙ্কারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার কর্ণফুলী নদীতে পরিচালিত অভিযানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. অনুপম সাহার আদালত এই দণ্ড দেয়।
অনুপম সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এমভি ক্রিস্টাল-১, সিলভার সী-১, মেহেরিজ, জারান, নিশু ও সী লাইন-৩ নামের ছয়টি মাছ ধরার ট্রলার ও সেভেন সী মাক-২ নামের তেলবাহী ট্যাঙ্কারকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এগুলো নদীতে তেল ও রংসহ বিভিন্ন আর্বজনা ফেলে পরিবেশ দূষণ করছিল।
এছাড়া কয়েকটি ট্রলার বন্দর কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ভাসমান অবস্থায় বিপজ্জনক বৈদ্যুতিক মেরামত কাজ (হট ওয়ার্ক) করছিলো বলেও জানান তিনি।
