২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে জমি নিয়ে বিরোধ, নিহত ১

জমি নিয়ে বিরোধের জের ধরে জামালপুর সদর উপজেলায় এক ব্যক্তিকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2013, 07:30 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

সোমবার সকালে উপজেলার রশিদপুর ইউনিয়নের রামদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ আলম (৫৭) ওই গ্রামের মৃত শরিয়ত উল্লাহ সরকারের ছেলে।

জামালপুর সদর থানার ওসি মজিবুর রহমান মজুমদার বলেন, বড় ভাই হুরমুজ আলী মাস্টারের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল খোরশেদের।

“সোমবার সকালে হুরমুজ আলীর লোকজন খোরশেদ আলমের বাড়িতে হামলা ও লুটপাট চালায়। এ সময় হামলাকারীরা খোরশেদকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার পর মৃতদেহ ঘরের সঙ্গে ঝুলিয়ে রাখে।”

জামালপুর সহকারী পুলিশ সুপার (এএসপি-সদর সার্কেল) ইয়াসিন আলী ও সদর থানার ওসি মজিবুর রহমান মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানান ওসি মজিবুর রহমান মজুমদার।