২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চ থেকে নামার পর যুবকের মৃত্যু

চাঁদপুর লঞ্চঘাট এলাকায় সোমবার অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2013, 05:16 PM

Updated : 23 Aug 2022, 11:16 AM

চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহিদুল ইসলাম বলেন, লঞ্চে ঢাকা থেকে আসা ওই যুবকের মৃত্যু কী কারণে হয়েছে তা জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি জানান, আনুমানিক ৩০ বছর বয়সী এই যুবক ঢাকা থেকে ‘এমভি তাকওয়া’ নামের যাত্রীবাহী লঞ্চযোগে চাঁদপুর ঘাটে পৌঁছেন।

এ সময় তিনি লঞ্চঘাট এলাকায় কিছু সময় অবস্থান করেন। এরপর রিকশায় উঠতে গিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যান।

স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।