ভবন থেকে পড়ে রঙ মিস্ত্রির মৃত্যু
নরসিংদী শহরের একটি ভবনে রঙ দেয়ার সময় তিনতলা থেকে পড়ে গিয়ে রিপন মিয়া নামে এক রঙ মিস্ত্রির মৃত্যু হয়েছে।
সোমবার সকালে শহরের পশ্চিম কান্দাপাড়ার অরুণ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
রিপন (৩৫) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বগাদি গ্রামের মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে।
নরসিংদী সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনতলায় রঙ করার সময় হঠাৎ করে দড়ি ছিঁড়ে নিচে পড়ে যান রিপন।
নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক শেলী রানী দাম রিপনকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
