২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বাস ডাকাতির ঘটনায় আটক ২

ফেনীতে ডাকাতদের হামলায় যাত্রীবাহী বাসচালক নিহতের ঘটনায় শনিবার দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2013, 10:18 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয় বলেও পুলিশ জানিয়েছে।

আটকরা হলেন কুমিল্লার সুয়াগাজীর ধনপুর গ্রামের মোহাম্মদ শাহীন (২৬) এবং লালবাগ গ্রামের মোহাম্মদ আতিক (২২)।

শুক্রবার ভোরে ফেনী শহরের দাউদপুর পুল এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতির সময় হামলায় বাসটির চালক নিহত হন। ওই সময় চালকের সহকারী বাসটি চালিয়ে নিয়ে যাওয়ায় যাত্রীরা রক্ষা পান।

ফেনী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবর রহমান জানান, কুমিল্লা পুলিশের সহায়তায় ফেনী থানা পুলিশ শনিবার সুয়াগাজী থেকে পিকআপটি উদ্ধার এবং ডাকাত মোহাম্মদ শাহীনকে আটক করে।

তার স্বীকারোক্তি মতে পুলিশ একই এলাকা থেকে ডাকাত মোহাম্মদ আতিককে আটক করা হয়।