২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে দুই বাংলাদেশি তরুণ গ্রেপ্তার

ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও যুক্তরাজ্যে অবস্থানের কারণে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার  করেছে দেশটির অভিবাসন কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2013, 10:10 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

যুক্তরাজ্যের নর্দান আয়ারল্যান্ডের কাউন্টি ডাউন থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, ভিসার মেয়াদ পার হওয়ার পর অবস্থানের কারণে বুধবার কাউন্টি ডাউনের গিলফোর্ড থেকে ২৩ বছরের এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।

একই কারণে ব্যাঙ্গোরে একটি বাঙালি রেস্তোরাঁ থেকে গ্রেপ্তার করা হয়েছে ২৫ বছরের আরেক তরুণকে।

তাদের দুজনকেই দেশে ফেরত পাঠানো হবে যুক্তরাজ্য জানিয়েছে।