২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়া-কাওড়াকান্দি ফেরি চলাচলে বিঘ্ন

পদ্মায় পানি বৃদ্ধি এবং তীব্র স্রোতের কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2013, 08:49 PM

Updated : 25 Apr 2022, 07:02 PM

শনিবার রাত ৮টার দিকে দুই ঘাটে অন্তত তিনশ’ যানবাহন আটকা পড়ে বলে বিআইডব্লিউটিসি জানিয়েছে।

বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক সিরাজুল হক বলেন, প্রবল স্রোতের সঙ্গে রয়েছে বৃষ্টি ও বাতাস। তাই ফেরিগুলোর গন্তব্যে আসতে আধঘণ্টা থেকে পৌনে একঘণ্টা বেশি সময় লাগছে।

দুইটি রো রো ফেরিসহ ১৩টি ফেরি চলাচল করলেও উভয়াপাড়ে যানজট সৃষ্টি হয়েছে। কাওড়াকান্দির অবস্থা বেশি খারাপ।

বিআইডব্লিউটিএ-এর মেরিন অফিসার একএম শাজাহান জানান, গত ২৪ ঘণ্টায় এখানে ৬ সেন্টিমিটার পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্রোতও বেড়েছে।

আর বৃষ্টির কারণে ঘাট পিচ্ছিল হওয়ায় যানবাহন ফেরিতে ওঠানামায় বেশি সময় লাগছে।