২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে টর্নেডোয় ২০ বসতবাড়ি বিধ্বস্ত

নোয়াখালী সদর উপজেলায় টর্নেডোতে ২০ বসতবাড়ি বিধ্বস্ত হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2013, 04:42 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

শনিবার দুপুরে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের দক্ষিণ শল্লুকিয়া গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া এ টর্নেডোতে বসতবাড়ি ছাড়াও বহু গাছপালা উপড়ে গেছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে টর্নেডো আঘাত হানে।

ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ করে সরকারিভাবে সহায়তা করার হবে বলেও জানান তিনি।