২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে অপহরণের তিনদিন পর শিশু উদ্ধার

নারায়ণগঞ্জে মুক্তিপণের দাবিতে অপহরণের তিনদিন পর আলী আকবর (৩) নামের এক শিশুকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় একজনকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2013, 06:42 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

বুধবার মধ্যরাতের পর রাজধানীর খিলগাঁও ভূঁইয়াপাড়া এলাকা থেকে আলী আকবরকে উদ্ধার করা হয়।

আটক সাজু রূপগঞ্জের ইছহাক আলী এলাকার আবেদ বেপারীর ছেলে এবং আলী আকবরের ভগ্নিপতি।

ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন বলেন, সোমবার সকাল ১১টায় মাসদাইর পুলিশ লাইন এলাকার বাড়ির সামনে থেকে কৌশলে আলী আকবরকে নিয়ে যায় অপহরণকারীরা।

“বুধবার রাতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ঢাকা থেকে আলী আকবরের এক স্বজনের কাছে ফোন করে মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেয়।”

এর পরই পুলিশ অভিযান চালিয়ে আলী আকবরকে গ্রেপ্তার করে বলে জানান ওসি।

তিনি জানান, এ ঘটনায় অপহৃতের বাবা বাবুল মণ্ডল বাদি হয়ে মামলা দায়ের করেছেন।