২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনীতে চাকরির নামে প্রতারণা, আটক ৩

সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে রাঙামাটিতে  এক নারীসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2013, 03:46 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

এরা হলেন- সাগর বোগদাদী, তারিকুল ইসলাম ও আনু প্রু মারমা।

রাঙামাটির কোতয়ালি থানার এসআই আব্দুর রহিম জানান, বৃহস্পতিবার সকালে শহরের মাঝেরবস্তি এলাকা থেকে তাদের আটক করা হয়।  নিজেদের সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে এরা তিন  জনের কাছ থেকে সাত লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে।

এদের মধ্যে সাগর নিজেকে সেনাবাহিনীর কর্নেল এবং তারিকুল ও আনু নিজেদের ক্যাপ্টেন বলে পরিচয় দিতেন।

তাদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক উদ্ধার করা হয় বলে জানান এসআই।