মসজিদের পাশে নর্দমায় কাঁদানে গ্যাসের শেল
চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ সংলগ্ন একটি নর্দমা থেকে ৩৩টি কাঁদানে গ্যাসের শেল উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে মসজিদের পশ্চিম ফটকের বাঁ পাশের নদর্মা থেকে বাজারের থলেভর্তি শেলগুলো উদ্ধার করে পুলিশ।
কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে নর্দমা থেকে থলেভর্তি শেলগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে একটি শেল খালি।
এগুলো পুলিশের নয় বলে উপস্থিত সাংবাদিকদের কাছে দাবি করেন তিনি।
এসআই বলেন, কে বা কারা কাঁদানে গ্যাসের শেলগুলো এখানে রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
