২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পুড়ল ১৪ ঝুট গুদাম

গাজীপুরে আগুনে ১৪টি ঝুটের গুদাম পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2013, 12:39 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

বুধবার রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর কোনাবাড়ির নতুন বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় দু’ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর আহমদ জানান, কোনাবাড়ির নতুন বাজার এলাকায় স্থানীয় ঝুট ব্যবসায়ী মো. ফারুকের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পাশ্ববর্তী ১৩টি গুদামে ছড়িয়ে পড়ে। এতে গুদামে রাখা বিপুল পরিমাণ ঝুট-মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে গাজীপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দু’ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।